,

ওবায়দুল কাদের আইসিইউ থেকে কেবিনে

news-image

ইউএনবি নিউজ : অবস্থার উন্নতি হওয়ায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। আজ মঙ্গলবার স্থানীয় সময় বিকেল চারটায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) তাকে কেবিনে নেওয়া হয়।

সিঙ্গাপুরে কাদেরের চিকিৎসা সমন্বয়ক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী এ তথ্য জানিয়েছেন।

সেতুমন্ত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডকে উদ্ধৃত করে ডা. আবু নাসার বলেন, ‌‘ওবায়দুল কাদের এখন সুস্থ আছেন। ওনার রক্তচাপ এবং ডায়াবেটিসও নিয়ন্ত্রণে আছে। ’

এ সময় হাসপাতালের লবিতে অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন কাদেরের স্ত্রী অ্যাডভোকেট ইসরাতুন্নেসা কাদের, তার ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, আওয়ামী লীগ নেতা নাইমুজ্জামান মুক্তাসহ সেতুমন্ত্রীর পরিবারের সদস্য ও সিঙ্গাপুরস্থ বাংলাদেশ কমিউনিটি নেতারা।

এর আগে গত ২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে কাদেরের সফল বাইপাস সার্জারি সম্পন্ন হয়।

প্রসঙ্গত, গত ৩ মার্চ ভোরে ফজরের নামাজের পর হঠাৎ শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। প্রথমে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হলেও পরে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয় তাকে। পরে এনজিওগ্রামে কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়ে।

অবস্থা কিছুটা স্থিতিশীল হলে গত ৪ মার্চ বিকেলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন রাতেই একটি মেডিকেল বোর্ড গঠন করে ওবায়দুল কাদেরের চিকিৎসা শুরু করেন ওই হাসপাতালের চিকিৎসকরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর