,

দীপিকাকেও ছাড়িয়ে গেলেন কঙ্গনা!

news-image

বিনোদন ডেস্ক : সত্যিই তিনি ‘কুইন’ ই বটে। এবার বলিউডের পারিশ্রমিকের নিরিখে সমস্ত অভিনেত্রীদের ছাড়িয়ে গেলেন কঙ্গনা রানাওয়াত। ‘মনি কর্ণিকা: দ্যা কুইন অফ ঝাঁসি’র পর এবার তামিল নাডুর প্রাক্তন মুখ্য়মন্ত্রী ‘জয়ললিতা’র ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে।

শুধু হিন্দি নয়, তামিল, তেলেগু সহ বিভিন্ন ভাষাতে মুক্তি পাবে। তামিল ভাষাতে ছবির নাম ‘থলাইভি’, আর হিন্দিতে ছবির নাম হবে ‘জয়া’। যে ছবির গল্প লিখেছেন বাহুবলী খ্যাত লেখক কে ভি বিজয়েন্দ্র। সূত্রের খবর জয়ললিতার বায়োপিকে অভিনয়ের জন্য ২৪ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন কঙ্গনা। এর আগে ‘সিমরণ’ ‘রেঙ্গুন’ করার সময় কঙ্গনার পারিশ্রমিক ছিল ১১ কোটি টাকা।

আর এই পারিশ্রমিকের পর কঙ্গনার দেশের সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রী। এর আগে ‘পদ্মাবত’-এ অভিনয়ের জন্য দীপিকা পারশ্রমিক হিসাবে নিয়েছিলেন ১৩ কোটি রুপি। রণবীর সিং ও শহিদ কাপুর পেয়েছিলেন ১০ কোটি টাকা।

সম্প্রতি ‘ভিরে দি ওয়েডিং’- এর সাফল্যের পর করিনা কাপুর খানও নাকি তাঁর পারিশ্রমিক বাড়িয়ে ১০ কোটি টাকা করেছেন। যদিও ‘ভিরে দি ওয়েডিং’ ছবিটিতে করিনা ছাড়াও অন্যান্য অভিনেত্রীরাও ছিলেন, তবুও করিনার স্টারডমের জন্যই নাকি ছবিটি হিট হয়েছে বলে দাবি করা হয়।

এই ছবিতে কারিনা পারিশ্রমিক পেয়েছিলেন ৭ কোটি রুপি। প্রসঙ্গত, বলিউডে অভিনেতাদের পারিশ্রমিক অবশ্য অভিনেত্রীদের থেকে আরও অনেক বেশি। বিশেষ করে খান দের পারিশ্রমিক ৫০ কোটিরও উপরে।

জয়ললিতার বায়োপিকে অভিনয় করা প্রসঙ্গে কঙ্গনা বলেন, আমি বরাবরই আঞ্চলিক ছবিতে কাজ করতে চেয়েছি। যখন আমি তামিলনাড়ুতে যাই, তখন দেখেছি, সেখানকার মানুষ শুধুমাত্র তাঁদের ভাষাতেই সিনেমা দেখতে পছন্দ করেন। তাই তাঁদের সঙ্গে বলিউডের একটা দূরত্ব রয়েছেই। আমি তাই একটা ভালো সুযোগের অপেক্ষায় ছিলাম। আর এই ছবিটা আমাকে সেই সুযোগ দিচ্ছে। জিনিউজ

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো