,

গণহত্যার স্বীকৃতি মেলেনি বিএনপি-জামায়াতের কারণেই : হানিফ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের কারণেই ২৫ মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ মঙ্গলবার সকালে মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, ‘বিএনপি জামায়াত পরিকল্পিতভাবেই অনেক সময় ২৫ মার্চের গণহত্যাকে বিতর্কিত করতে প্রশ্ন তুলেছিল। ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিল, তাদের নানা ষড়যন্ত্রের কারণেই আমরা এখন পর্যন্ত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করতে পারিনি।’

তবে শিগগিরই জাতিসংঘ এই গণহত্যার স্বীকৃতি দেবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগের এই নেতা। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বিশ্বমঞ্চে জোরালো দাবি তুলেছে। শিগগিরই জাতিসংঘ ২৫ মার্চের গণহত্যার স্বীকৃতি দেবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর