,

পুরো জাতি প্রধানমন্ত্রীর সঙ্গে ‌‘কণ্ঠ মিলিয়ে’ জাতীয় সংগীত গাইলো

news-image

নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কণ্ঠ মিলিয়ে জাতীয় সংগীত গাইলো পুরো জাতি। আজ মঙ্গলবার সকাল ৮টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুদ্ধ সুরে এই সংগীত পরিবেশন করা হয়।

এর আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু কিশোর সমাবেশে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। পরে সেখানে শতাধিক শিশু-কিশোর শুদ্ধ স্বরে জাতীয় সংগীত পরিবেশন করে।

এ সময় শিশু-কিশোরদের সঙ্গে জাতীয় সংগীতে কণ্ঠ মেলান প্রধানমন্ত্রী থেকে শুরু করে উপস্থিত অতিথি ও হাজার হাজার দর্শক-অভিভাবক। একই সঙ্গে ঢাকার বাইরেও সারা দেশে একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

পরে শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিজয়ী জাতির উত্তরসূরী আজকের শিশুরাই। তারাই একদিন দেশকে নেতৃত্ব দেবে।

শিশুদের জন্য যা যা প্রয়োজন সরকার তার সবকিছুই নিশ্চিত করেছে বলেও জানান শেখ হাসিনা। এ সময় দরিদ্র অসহায় ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে শিশুদের প্রতি আহ্বান জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর