,

আখাউড়া স্থলবন্দরে আজ আমদানি-রফতানি বন্ধ

news-image

বিশেষ প্রতিনিধি : আখাউড়া-আগরতলা স্থলবন্দর সীমান্ত পথে আজ মঙ্গলবার একদিনের জন্য সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। দেশের দ্বিতীয় বৃহত্তম এই স্থলবন্দর ‘২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষ্যে বন্ধ ঘোষণা করা হয়।

তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দু’দেশে পাসপোর্ট-ভিসাধারী যাত্রী এপার ওপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ব্যবসায়ী নেতৃবৃন্দের সিদ্ধান্তে মঙ্গলবার সব ধরণের পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বিষয়টি এক পত্রের মাধ্যমে ভারতীয় ব্যবসায়ীদের আগেই জানিয়ে দেয়া হয়। পরদিন ২৭মার্চ বুধবার সকাল থেকে যথারীতি আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম চলবে বলে জানান তিনি।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা (এসআই) আব্দুল হামিদ জানান, স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর