,

স্বামীর বিরুদ্ধে প্রথম স্ত্রীর মামলা হয়রানিমূলক, বললেন সালমা

news-image

বিনোদন প্রতিবেদক : ‘আমার স্বামীর সঙ্গে তার প্রথম স্ত্রীর ডিভোর্স এক বছর আগেই হয়েছে। হঠাৎ করে এতদিন পর মামলার কোনও কারণ দেখছি না। আমরা আইনের মাধ্যমে মামলাটি নিয়ে আগাবো। আমার কাছে মনে হয়েছে মামলাটা শুধু হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে।’

সোমবার রাতে কথাগুলো বলছিলেন জনপ্রিয় সঙ্গীততারকা মৌসুমী আক্তার সালমা।

সালমা আরও বলেন, ‘কোনও কোনও গণমাধ্যম লিখেছে আমার স্বামীর আগের বিয়ের খবর আমি জানতাম না। কিন্তু বিষয়টি আমি জানতাম। আসলে হয়রানির উদ্দেশ্যে মামলাটি করা হয়েছে। এছাড়া আর কোনও কারণ দেখছি না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করছি আমরা সঠিক রায় পাব।’
গেল ৩১ ডিসেম্বর নিজের বাসায় ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লাহ নূরে সাগরের সঙ্গে তার বিয়ে হয়। সাগর ঢাকা জর্জ কোর্টের আইনজীবী। বর্তমানে উচ্চশিক্ষার জন্য লন্ডনে রয়েছেন।

এদিকে ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে ২০১৪ সালের ৩ জুন বিয়ে হয়েছিল সাগরের। মেয়ের বাড়ি কক্সবাজার। প্রথম স্ত্রীকে না জানিয়েই কণ্ঠশিল্পী সালমাকে বিয়ে করেছেন বলে ওই স্ত্রীর দাবি করছেন।

সংবাদমাধ্যমে সালমার সঙ্গে সাগরের বিয়ের খবরটি প্রকাশের পরই প্রথম স্ত্রীর পরিবারের সদস্যরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলা করেছেন। কক্সবাজার থানায় প্রথম স্ত্রীর মা বাদী হয়ে ওই মামলা করেন।

রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন সালমা। কুষ্টিয়ার মেয়ে সালমার ২০১১ সালে পারিবারিকভাবে বিয়ে হয় শিবলী সাদিকের সঙ্গে। ২০১২ সালের ১ জানুয়ারি তাদের সংসারে একটি কন্যাসন্তান জন্ম নেয়। তার নাম স্নেহা। কিন্তু সাংসারিক দ্বন্দ্বের জের ধরে ২০১৬ সালের ২০ নভেম্বর তাদের বিচ্ছেদ হয়। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর