,

ফ্রান্সের মুসলিম সংগঠনের ফেসবুক-ইউটিউবের বিরুদ্ধে মামলা

news-image

ফ্রান্সের মুসলিমদের প্রতিনিধিত্বকারী সংগঠন ফ্রেঞ্চ কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ(সিএফসিএম) ফেসবুক ও ইউটিউবের বিরুদ্ধে মামলা করেছে। নিউজিল্যান্ডে মসজিদে হামলার ফুটেজ ফেসবুক ও ইউটিউবে স্ট্রিম হওয়ায় এই দুই প্ল্যাটফর্মের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোমবার সংগঠনটি এই তথ্য জানায় বলে জানিয়েছে যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্স। সিএফসিএমের প্রেসিডেন্ট অব দ্য অবজারভেটরি অব ইসলামোফোবিয়া আব্দুল্লাহ জেকরি এটি নিশ্চিত করেছেন। হামলাকারী ব্রেনটন ট্যারেন্ট তার ফেসবুক প্রোফাইলে ১৭ মিনিট হামলার দৃশ্যটি লাইভস্ট্রিম করেন।

হামলার কয়েক ঘণ্টা পরও স্ট্রিম হওয়া ফুটেজটি ফেসবুক, টুইটার, অ্যালফাবেট করপোরেশনের মালিকানাধীন ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব এবং ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে পাওয়া যায়।

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে আল নূর এবং লিনউড মসজিদে পরপর হামলা করে ৫০ জনকে নিহত এবং ৫০ জনকে আহত করেন ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক ব্রেনটন ট্যারেন্ট। হামলার ৩৬ মিনিট পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় স্থানীয় পুলিশ।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এটাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন। পরে তিনি দেশটির সংসদের একটি বিশেষ অধিবেশনে বলেন, মসজিদে হামলাকারীকে সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে। তিনি অনেক কিছু ভাবতে পারেন কিন্তু কুখ্যাতি ছাড়া কিছুই পাননি। আমি কখনোই তার নাম মুখে নেবো না।

গত ২২ মার্চ তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) নির্বাহী কমিটির একটি জরুরি বৈঠকে বক্তব্য প্রদানের সময় নিউজিল্যান্ডের উপপ্রধানমন্ত্রী উইনস্টোন পিটার্স জানান, ব্রেনটন ট্যারেন্টকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর