,

মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া ও ৫ পুলিশ কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ভুক্তভোগী।

সোমবার সকালে মহানগর দায়রা জজ মো. আকবর হোসেন মৃধার আদালতে নুরুল আবছার নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।
আদালত দুর্নীতি দমন কমিশনের পরিচালককে উপযুক্ত তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী আরজিতে উল্লেখ করেন, ২০১৮ সালের ১ জুন দুপুরে পতেঙ্গা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ১৫ লাখ টাকা আদায় করে। পরে ৩ জুন ৪০ বোতল মদ দিয়ে মিথ্যা মাদক মামলায় তাকে আদালতে চালান দেয়া হয়।

মামলার আসামিরা হলেন- পতেঙ্গা থানার সাবেক ওসি ও বর্তমানে পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া, পতেঙ্গা থানার এসআই তরুণকান্তি শর্মা, এসআই প্রণব, এসআই আবদুল মমিন, এএসআই কামরুজ্জামান, এএসআই মিহির ও তিন মাদক ব্যবসায়ী। প্রায় দুই মাস কারাভোগের পর মুক্তি পান নুরুল আবছার।

চট্টগ্রাম মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ৬ জন পুলিশের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালককে উপযুক্ত তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে তদন্তের আদেশ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো