,

গেইলের ঝড়ো ব্যাটিংয়ে জয়ে শুরু পাঞ্জাবের

news-image

স্পোর্টস ডেস্ক : গেইল দাঁড়িয়ে গেলে প্রতিপক্ষের কিছু করার থাকে না, সেটা আরও একবার দেখিয়ে দিলেন এই ক্যারিবীয় ব্যাটিং দানব। ক্রিস গেইলের ঝড়ো ব্যাটে ভর করে রাজস্থান রয়্যালসকে ১৪ রানে হারিয়ে আইপিএলের এবারের আসরে শুভ সূচনা করেছে কিংস ইলেভেন পাঞ্জাব। গেইলের পাশাপাশি পাঞ্জাবের এ জয়ে অবদান ছিল দলের নিয়ন্ত্রিত বোলিংও।

সোমবার (২৫ মার্চ) জয়পুরে দিনের একমাত্র ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান করে পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে পুরো ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে ১৭০ রানের বেশি করতে পারেনি রাজস্থান।

এদিকে, এদিন ইনিংসের শুরু থেকেই ব্যাটিংয়ে ঝড় তোলেন গেইল। ৪ রানে লোকেশ রাহুলের বিদায়ের পর দলকে খেলায় ফেরান গেইল। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাওয়া গেইল থামেন ৪৭ বলে ৭৯ রান করে। তার ইনিংসটি চারটি ছক্কা ও আটটি চারে সাজানো। ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাওয়া গেইল শেষ পর্যন্ত আউট হন বাউন্ডারিতে ক্যাচ তুলে দিয়ে। দলীয় ১৬তম ওভারে বেন স্ট্রোকের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে ত্রিপথির দুর্দান্ত ক্যাচে পরিণত হন গেইল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর