,

টাইগারদের আসল জার্সি এখন থেকে কেনা যাবে

news-image

স্পোর্টস ডেস্ক : এখন থেকে মাশরাফিদের বিশ্বকাপ জার্সি কিনতে পারবেন সমর্থকরা। নকল জার্সি নয় আগামী ২৫ এপ্রিল থেকে আসল জার্সি কেনা যাবে।

প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি বাণিজ্যিকভাবে বাজারে ছাড়ার উদ্যােগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ দলের জার্সি বিক্রির স্বত্ব পেয়েছে ‘স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ’ নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে বিসিবির।

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে জার্সির স্বত্ব বিক্রির ঘোষণা দেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

আগামী ২৫ এপ্রিল থেকে ক্রিকেটারদের জার্সি বাজারে পাওয়া যাবে। ‘স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ’ কর্তৃক নির্ধারিত ব্র্যান্ডের বিভিন্ন আউটলেটে পাওয়া যাবে এসব জার্সি। জার্সির দাম এখনো নির্ধারণ করা হয়নি।

ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে মে মাসের শুরুতে আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের আগে থেকেই পাওয়া যাবে মাশরাফি-মুশফিকদের বিশ্বকাপ জার্সির রেপ্লিকা। বিশ্বকাপের পর বাংলাদেশের যে কোনো দ্বিপক্ষীয় সিরিজ কিংবা টুর্নামেন্টের জার্সিও বাজারে পাওয়া যাবে।

ফলে এখন থেকে আর বাইরে সাধারণ ব্যবসায়ীরা নকল জার্সি বিক্রি করতে পারবেন না।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানালেন, কেউ যেন নকল জার্সি না বানাতে পারে, সেই দিকে নজরদারির ব্যবস্থা থাকবে। কেউ এমন কাজ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর