,

৪১ শতাংশ ভোট পড়েছে তৃতীয় ধাপে

news-image

নিজস্ব প্রতিবেদক : তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ৪১ দশমিক ৪১ শতাংশ ভোট পড়েছে। সর্বনিম্ন ভোট পড়েছে লক্ষ্মীপুর সদর উপজেলায় ১৯ দশমিক ২৬ শতাংশ। আর সর্বোচ্চ ভোট পড়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ৭২ দশমিক ৯১ শতাংশ।

১১৬ উপজেলার ফলাফল সমন্বয় করে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখা এ তথ্য জানিয়েছে।

সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ কমিশনে প্রেস ব্রিফিং করে জানিয়েছেন, উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৪১ দশমিক ৪১ শতাংশ ভোট পড়েছে।

ইসি সূত্র জানায়, তৃতীয় ধাপে এক কোটি ৮২ লাখ এক হাজার ৭৭০ জন ভোটারের মধ্যে ৭৫ লাখ ৩৬ হাজার ৯২৬ জন ভোট দিয়েছেন। অর্থাৎ ভোট পড়েছে ৪১ দশমিক ৪১ শতাংশ। এ ধাপে এক লাখ ৬৫ হাজার ৮৩৩টি ভোট বাতিল হয়েছে।

রোববার অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলায় মোট ভোটার ছিল পাঁচ লাখ দুই হাজার ৫৬টি। ভোট পড়েছে ৯৬ হাজার ৬৮৩টি। সুতরাং এই উপজেলায় ১৯ দশমিক ২৬ শতাংশ ভোট পড়েছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় মোট ভোটার ছিল ৭৫ হাজার চারজন। ভোট পড়েছে ৫৪ হাজার ৬৮৬টি। এই উপজেলায় ৭২ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে।

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পড়েছিল ৪৩ দশমিক ৩২ শতাংশ এবং দ্বিতীয় ধাপে ভোট পড়েছিল ৪১ দশমিক ২৫ শতাংশ। সে হিসেবে দ্বিতীয় ধাপের চেয়ে সামান্য বেশি ভোট পড়েছে তৃতীয় ধাপে।

তৃতীয় ধাপে মোট ১১৭ উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও ১১৬টি উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। অনিয়মের কারণে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভোট শুরুর দুই ঘণ্টা পর বন্ধ করে দেয় নির্বাচন কমিশন। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর