,

বাংলাসহ ৬ ভাষায় কথা বলে ধোনির এইটুকু মেয়ে! (ভিডিওসহ)

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের বাইরে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পুরোপুরি পরিবার অন্তপ্রাণ। স্ত্রী এবং কন্যাই তার জীবন। বাবা-মেয়ের সম্পর্ক যে কতটা মিষ্টি, তা ধোনি-জিভার একের পর এক খুনসুঁটি দেখলেই বোঝা যায়। গত বছরে নভেম্বর মাসে মেয়ে জিভা বাবার কুশল জানতে চেয়েছিলেন তামিল আর ভোজপুরি ভাষায়। সেই ভিডিও পোস্ট করেছিলেন ধোনি। এবার এল নতুন এক চমক!

এক-দুটি নয়; রীতিমতো ৬টি ভাষায় ধোনি তার মেয়ে জিভাকে প্রশ্ন করেন, ‘তুমি কেমন আছ?’ আর ছয় ভাষাতেই জিভা ঠিকঠাক উত্তর দিয়েছে। এই ছোট্ট বয়সে ভাষার এমন দখল দেখে যে কেউ চমকে উঠবে। জিভা একটু আলাদারকম কিছু করলে সেই মুহূর্তটাকে ধরে রাখতে কখনই ভোলেন না ধোনি। আইপিএল শুরু হতেই মেয়ে জিভার সঙ্গে ৬ ভাষায় আলাপচারিতার মিষ্টি সেই ভিডিও সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে পোস্ট করেছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক।

ভিডিওতে ধোনি জিভাকে জিজ্ঞাসা করেন, ‘তুমি কেমন আছ?’ উত্তরে জিভা বলে, ‘ভাল আছি’। শুধমাত্র বাংলা নয়, তামিল, গুজরাটি, ভোজপুরি,পাঞ্জাবি এমনকী উর্দু ভাষাতেও মেয়ের কুশল জানতে চান ধোনি। জিভাও পাল্লা দিয়ে ওই ৬ ভাষাতেই জানিয়ে দেয় কেমন আছে সে। ছোট্ট জিভার এই ছয় ভাষায় কথা বলা যিনিই দেখছেন; তার চোখ কপালে উঠে যাচ্ছে। আপনিও দেখে নিতে পারেন নিচের ভিডিওতে ছোট্ট জিভার কীর্তি :

https://youtu.be/Q9BTuBln1uc

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর