,

হিন্দু কিশোরীকে পাকিস্তানে ধর্মান্তরিত করে বিয়ে, ব্যাখ্যা চাইলো ভারত

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুই হিন্দু কিশোরীকে অপহরণ এবং জোর করে ধর্মান্তরিত করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই ঘটনায় পাকিস্তানের ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত তথ্য ও ব্যাখ্যা চেয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

দুই কিশোরীর একজনের বয়স ১৩ বছর এবং অন্যজন ১৫ বছর বয়সী। পরিবারের ভাষ্য মতে, হোলি উৎসবের দিন সন্ধ্যায় কয়েকজন দুষ্কৃতিকারী জোর করে তাদের বাড়িতে ঢুকে যায়। তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। অস্ত্রের মুখে দুই কিশোরীকে অপহরণ করে নিয়ে যায় তারা।

পরে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। তাতে দেখা যায়, দুই বোনেরই তাদের চেয়ে বয়সে অনেক বড় পাত্রের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে। পরে আরেকটি ভিডিও সামনে আসে। তাতে আবার দুই বোনকে বলতে শোনা যায়, তারা স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছে। বিয়ে করতেও তাদের কেউ জোর করেনি।

টুইটারে এ ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে সুষমা লিখেছেন ‘ভারতীয় রাষ্ট্রদূতকে বলছি এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে আমাদের রিপোর্ট পাঠান।’

ঘটনার প্রতিবাদে সিন্ধু প্রদেশের হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর