,

গণহত্যার প্রতিবাদে ১ মিনিট ব্ল্যাকআউট

news-image

নিউজ ডেস্ক : ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি গণহত্যার প্রতিবাদে ১ মিনিট ব্ল্যাকআউট কর্মসূচি পালন করেছে বাংলাদেশ। সোমবার (২৫ মার্চ) রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত এই ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হয়।

একাত্তরের ২৫ মার্চ কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই নির্মমতা স্মরণ করে সারাদেশে এই কর্মসূচি। তবে সব ধরনের জরুরি সেবা প্রতিষ্ঠান, যেমন হাসপাতাল ও ফায়ার সার্ভিসের মতো প্রতিষ্ঠানগুলো এই কর্মসূচির আওতামুক্ত ছিল।

ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্যরা সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনীতে শ্রদ্ধা জানায় এবং এক মিনিট নিরবতা পালন করে। অন্যদিকে কেন্দ্রীয় শহিদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন। এর আগে তারা মোমবাতি প্রজ্বালন করে গণহত্যায় নিহত বাঙালিদের প্রতি শ্রদ্ধা জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর