,

ইসলাম ধর্ম গ্রহণের দাওয়াত জাসিন্দাকে (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্নকে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছে এক মুসলিম যুবক। খবরটি প্রকাশ করেছে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ‘ডন উর্দু’।

জাসিন্দা ও ওই যুবকের কথোপকথনের ঘটনাটি ভিডিও আকারে প্রকাশ হয় ডনের অনলাইন মাধ্যমে। এর পর থেকেই সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে ভিডিওটি

ভিডিওতে দেখা যায়, ক্রাইস্টচার্চে হামলায় নিহত পরিবারদের সমবেদনা জানাচ্ছেন জাসিন্দা আরডার্ন। এ সময় এক মুসলিম যুবক কিইউ প্রধানমন্ত্রীকে বলেন, ‘গত তিনদিন যাবৎ আমি লাগাতার কাঁদছি। আপনি একজন অতুলনীয় ব্যক্তিত্ব। বিশ্বের অন্যান্য প্রধানমন্ত্রীরা আপনার মতো হবে বলে আমি আশা করি।’

ওই যুবক আরও বলেন, ‘আমার বিশ্বাস আপনি একদিন ইসলাম গ্রহণ করবেন। আমরা খুশি হবো যদি আপনি তা করেন।’

এ সময় জাসিন্দা আরডার্ন মুচকি হেসে বলেন, ‘ইসলাম মানবতার শিক্ষা দেয়, আমার মনে হয় এটি আমার মধ্যে আছে।’

ক্রাইস্টচার্চে মুসলিমদের উপর করা নির্মম হামলার পর একাট্টা হয়ে কাজ করেছেন কিউই প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন। সারাবিশ্ব থেকে এ কাজের জন্য বাহবা পান তিনি। বিশ্ব নেতারাও তার এই কাজের কদর করছেন।

মুসলিম সম্প্রদায়ের প্রতি এই সম্মুখ সহযোগীতার জন্য কয়েক হাজার মানুষ জাসিন্দাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে দুটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানিয়েছেন।

গত চার দিন আগে চেঞ্জ.ওআরজি ওয়েবসাইটের পক্ষ থেকে একটি ক্যাম্পেইন শুরু হয়েছে। এখন পর্যন্ত ৩ হাজারের বেশি স্বাক্ষর নিবন্ধিত হয়েছে এই আবেদনে। আর অন্য ক্যাম্পেইনটি করেছে ফরাসি ওয়েবসাইট আভাজ.ওআরজি ওয়েবাসাইট। এতে নিবন্ধিত হয়েছে এক হাজারের বেশি স্বাক্ষর।

https://www.facebook.com/NewsVideoz/videos/410811586148624/?t=0

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর