,

শেকলে বেঁধে টানা ২০ দিন স্ত্রীকে নির্যাতন!

news-image

অনলাইন ডেস্ক : টানা ২০ দিন শুধু শেকল দিয়ে স্ত্রীকে বেঁধেই রাখেননি, তার ওপর চালিয়েছেন অমানুষিক নির্যাতনও। পরে আশেপাশের বাসিন্দাদের খবরে গতকাল রোববার ওই নারীকে উদ্ধার করেছে পুলিশ। পাকিস্তানের শাহিওয়ালে ঘটেছে এমন ঘটনা।

পুলিশের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম ডন জানিয়েছে, শেরান ওয়ালী গালির বাসায় স্ত্রীকে অন্তত ২০ দিন ধরে তালা দিয়ে রেখেছিলেন সন্দেহভাজন ওই ব্যক্তি। পরে আশেপাশের বাসিন্দারা পুলিশকে জানালে গাল্লা মান্দি থানার একটি দল ওই নারীকে উদ্ধার করে।

টিভি ফুটেজে দেখা গেছে, ওই নারী একটি ঘরের মেঝেতে বসে আছে। আর তার পায়ে হাতকড়া পড়ানো, যেটি একটি শেকল দিয়ে প্রাচীরের সঙ্গে সংযুক্ত রয়েছে।

উদ্ধারের পর ওই নারী পুলিশকে বলেন, ‌‘আমার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন আমাকে বেঁধে রেখে মারধর করতো। ’

এ ঘটনায় গতকালই অভিযুক্ত স্বামী ও তার ছোট ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে এদিন সন্ধ্যায় পাকিস্তান দণ্ডবিধির ধারা ৩৪২ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের কাছ থেকে পাওয়া প্রাথমিক রিপোর্টে জানা গেছে, ওই ব্যক্তি তার স্ত্রীকে ‌‍‘ভূতে ধরেছে’ এই অজুহাতে শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন এবং নিয়মিত তাকে নিষ্ঠুরভাবে মারধর করতেন। তিনি দুই সন্তানকেও ওই নারীর কাছ থেকে সরিয়ে নিয়েছিলেন, যার মধ্যে একজন দুধের শিশুও রয়েছে।

এর আগে ওই নারী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন এবং আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে রিপোর্টে জানানো হয়। তবে এটি অস্বীকার করেছেন ওই নারী।

তদন্ত কর্মকর্তা আফজাল গিল ডন নিউজকে জানান, আগামীকাল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে ওই নারীকে। সেখানে তার মানসিক স্বাস্থ্যসেবা প্রয়োজন কিনা তা নির্ধারণ করা হবে।

বর্তমানে ওই নারী পুলিশের হেফাজতে রয়েছে। তবে তার সন্তানরা স্বামীর পরিবারের সঙ্গেই রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর