,

পন্তের ঝড়ো ব্যাটে দিল্লির শুভ সূচনা

news-image

স্পোর্টস ডেস্ক : ঋষভ পন্তের ঝড়ো ব্যাটিং ও বোলারদের দারুণ বোলিংয়ে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৩৭ রানে হারিয়ে শুভ সূচনা করেছে দিল্লি ক্যাপিটালস।

রোববার (২৪ মার্চ) দিনের দ্বিতীয় ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। যেখানে প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৩ রানের বিশাল স্কোর গড়ে। জবাবে ৪ বল বাকি থাকতে ১৭৬ রানে গুটিয়ে যায় মুম্বাই।

২১৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় মুম্বাই। একমাত্র অভিজ্ঞ যুবরাজ সিংই লড়ে যান। শেষ পর্যন্ত তিনি ৩৫ বলে ৫ চার ও তিন ছক্কায় ৫৩ করে রাবাদার বলে আউট হন। এছাড়া ক্রুনাল পান্ডিয়া ১৫ বলে ৩২ করেন। ওপেনার কুইন্টন ডি কক ২৭ করলেও আর কেউ বলার মতো স্কোর করতে পারেননি।

দিল্লি বোলারদের মধ্যে ইশান্ত শর্মা ও কাগিসো রাবাদা ২টি করে উইকেট পান। এছাড়া ট্রেন্ট বোল্ট, তিওয়াটি, কেমো পল ও অখর প্যাটেল একটি করে উইকেট দখল করেন।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। দলীয় ১০ রানে ও ব্যক্তিগত ৭ রানে মিচেল ম্যাকক্লেনাঘানের বলে আউট হন পৃথ্থী শাও। নিউজিল্যান্ডের এই পেসার ১৬ রান করা দিল্লি অধিনায়ক শ্রেয়াস আইয়ারকেও ফেরান।

তৃতীয় উইকেট জুটিতে অবশ্য কলিন ইনগ্রামকে সঙ্গে নিয়ে ৮৩ রানের পার্টনারশিপ গড়েন ওপেনার শিখর ধাওয়ান। ইনগ্রাম পরে ৩২ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৪৭ করে বেন কাটিংয়ের বলে আউট হন। নিজের ইনিংসকে হাফসেঞ্চুরিতে নিয়ে যেতে পারেননি ধাওয়ানও। হার্দিক পান্ডিয়ার বলে আউট হওয়ার আগে ৩৬ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৪৩ করেন।

শেষদিকে ঋষভ পন্ত ঝড়ে বড় স্কোর করতে পারে দিল্লি। ২৭ বলে ৭টি চার ও সমান ছক্কায় ৭৮ রান করেন এই তরুণ তারকা।

মুম্বাই পেসার ম্যাকক্লেনাঘান ৩টি উইকেট পান। একটি করে উইকেট দখল করেন জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া ও কাটিং।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর