,

চেয়ারম্যান হলেন যারা বরিশালের ৯ উপজেলায়

news-image

ব‌রিশাল প্রতিনিধি : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বরিশাল জেলার ৯টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় সব প্রার্থী (চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৭টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

তবে এ ৭টির মধ্যে ৪ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পাশাপাশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাবুগঞ্জ ও বানারীপাড়ায় উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এর মধ্যে বরিশাল সদরে সাইদুর রহমান রিন্টু, গৌরনদীতে সৈয়দা মনিরুন নাহার মেরী, আগৈলঝাড়া আব্দুর রইচ সেরনিয়াবাত, বানারীপাড়ায় গোলাম ফারুক, মুলাদীতে তারিকুল ইসলাম খান মিঠু ও বাকেরগঞ্জে মোহাম্মদ শামসুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এছাড়া হিজলায় আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন ঢালী ২৫ হাজার ২০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী নৌকা প্রতীকের সুলতান মাহমুদ পেয়েছেন ১১ হাজার ৫৯২ ভোট।

উজিরপুরে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সিকদার (বাচ্চু) ৯২ হাজার ১৫১ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী কাপ-পিরিচ প্রতীকের হাফিজুর রহমান পেয়েছেন ৮ হাজার ৪৭৬ ভোট।

বাবুগঞ্জে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী ইমদাদুল হক ৩০ হাজার ৪৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী হাতুড়ি প্রতীকের মোজাম্মেল হক (ফিরোজ) পেয়েছেন ৬ হাজার ৬৯৯ ভোট।

বরিশালের ৭ উপ‌জেলায় ৪৮৫টি কেন্দ্রে মোট ভোটার ১০ লাখ ৬২ হাজার ৭৩৫ জন ভোটার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর