,

আইসিসির বিশ্বসেরা ক্যাপ রুমানার মাথায়

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসির বর্ষসেরা নারী টি-টোয়েন্টি দলে বাংলাদেশের একমাত্র সদস্য হিসেবে জায়গা করে নিয়েছিলেন রুমানা আহমেদ। গত ডিসেম্বরেই বিশ্বসেরা একাদশে নাম ওঠে তার। অবশেষে সেই স্বীকৃতিও মিলে গেছে বাংলাদেশ নারী দলের এই ক্রিকেটারকে। আইসিসি থেকে তার কাছে পাঠিয়ে দেয়া হয়েছে আইসিসি টিম অব দ্য ইয়ারের ক্যাপ।

আইসিসির কাছ থেকে ক্যাপ পাওয়ার পর গর্বিত বাংলাদেশ নারী দলের সদস্য রুমানা আহমেদ সেটা মাথায় পরে ছবিও তুলেছেন। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে বেছে নেয়া হয় ভারতের হারমানপ্রিত কাউরকে। উইকেটরক্ষক হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ার এলিসা হিলি।

আইসিসি বর্ষসেরা নারী টি-টোয়েন্টি দলের একাদশে সবচেয়ে বেশি সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। মোট ৪ জন আছেন অস্ট্রেলিয়ার। ভারতের ৩ জন, নিউজিল্যান্ডের ২ জন, ইংল্যান্ডের ১ জন এবং বাংলাদেশ থেকে ১ জন।

বাংলাদেশের তারকা রুমানা আহমেদ মূলতঃ অলরাউন্ডার। লেগস্পিন বোলিংয়ের সঙ্গে ব্যাটিংটাও বেশ ভালো জানেন। দেশের হয়ে ৫৮টি টি-টোয়েন্টিতে রুমানা নিয়েছেন ৫২ উইকেট। ব্যাট হাতে করেছেন ৬৬৩ রান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর