,

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, মাদক না ছাড়লে পরিণতি ভয়াবহ

news-image

গাইবান্ধা প্রতিনিধি : আপনারা মাদক ছেড়ে দেন, আত্মসমর্পণ করেন। না হলে পুলিশ বাহিনী আপনাদের খুঁজে বের করবে। মাদক না ছাড়লে পরিণতি কী ভয়াবহ হবে, তা আল্লাহই জানেন। মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে করে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার নাপিতেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ফুলছড়ি থানা ভবনের প্রশাসনিক কার্যালয়ের উদ্বোধন করেন।

সুধী সমাবেশে কামাল আরও বলেন, দেশের যুব শক্তি ও নতুন প্রজন্মকে বাঁচাতে দেশ থেকে মাদক নির্মূল করতে হবে। মাদকের গডফাদার ও মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ার করে বলেন, ভালো হয়ে যান, নইলে চরম পরিণতি ভোগ করতে হবে।

তিনি বলেন, মাদক নির্মূলে আইন সংশোধন করা হয়েছে। মাদকের ক্ষেত্রে কোনও ছাড় নেই। প্রধানমন্ত্রীর নির্দেশে মাদকের ব্যাপারে পুলিশ জিরো টলারেন্স ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। পুলিশ বাহিনী এখন আগের চেয়ে অনেক শক্তিশালী।

তিনি বলেন, মাদকের সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করা হয়েছে, তাদের ভালো হওয়ার সুযোগ দেয়া হবে। তারা ভালো না হলে অবশ্যই পুলিশ তাদের নির্মূলে কঠোর পদক্ষেপ নেবে। মাদক ব্যবসায়ীরা যদি তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান, ভালো হতে চান-তাহলে বনদস্যু, জলদস্যুরা স্বাভাবিক জীবনে ফিরে আসায় যে সহযোগিতা পাচ্ছে তাদের(মাদক ব্যবসায়ীদের) সেইভাবে সহযোগিতা করা হবে।

সমাবেশে ফুলছড়ি উপজেলার ২১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীসহ ৭৮ জন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন।
গাইবান্ধার পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, সুন্দরগঞ্জের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর