,

আনন্দ মিছিলে হামলা করে যুবলীগ কর্মীকে হত্যা!

news-image

নিউজ ডেস্ক : কুষ্টিয়ার মিরপুরে ভোটকেন্দ্র থেকে ফলাফল পাওয়ার পর আওয়ামী লীগের আনন্দ মিছিলে হামলা করে যুবলীগ কর্মী উজ্জল প্রমানীককে হত্যার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সমর্থিতরা বলছেন জাসদ নেতা কর্মীদের ইটের আঘাতে তার মৃত্যু হয়েছে। তবে জাসদ নেতারা জানিয়েছেন ইটের আঘাতে নয় উজ্জল প্রমানীক হার্ট স্ট্রোকে মারা গেছেন।

মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম বলেন, ওই এলাকায় ভোট গ্রহণের সময় সকাল থেকেই উত্তেজনা ছিল। তবে আমি শুনেছি যে, বিকেলে ফলাফল ঘোষণার পর আওয়ামী লীগ সমর্থিতরা আনন্দ মিছিল বের করলে প্রতিদ্বন্দ্বী জাসদ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ফারুকুজ্জামান জনের সমর্থিত নেতা কর্মীরা ইট নিক্ষেপ করলে উজ্জলের বুকে লাগে, তাতে তার মৃত্যু হয়।

মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী এসম্পর্কে জানান, উজ্জল স্ট্রোক করে মারা গেছেন, এটি সবাই জানে। জাসদ আনন্দ মিছিলে হামলা করে নাই।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। যেহেুতু হামলার গুঞ্জন উঠেছে তাই আগামীকাল সকালে ময়নাদন্ত করা হবে। তবে প্রাথমিক সুরতহালে মৃত ব্যক্তির শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর