,

এ বছর থেকেই তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা হবে না : সচিব

news-image

নিউজ ডেস্ক : এ বছর থেকেই তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে না। জানালেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন।

গতকাল রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেয়া হলেও মূল্যায়ন প্রক্রিয়া থাকবে। নিচের ক্লাস থেকে উপরের ক্লাসে উত্তীর্ণ করতে এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। আর চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে পরীক্ষা নেয়া হবে।

তিনি বলেন, সারাদেশে কোচিংগুলোর বিরুদ্ধে অভিযান চলছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক সমাপনী পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে এবছর ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। আর সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৫০০ জন। সব মিলে এবার প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৫০০ জন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, উপজেলা/থানার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদেও সংখ্যার অনুপাতে উপজেলা/থানা কোটা নির্ধারণ করে ট্যালেন্টপুল বৃত্তি বন্টন করা হয়। এবার মোট ৭ হাজার ৯৮৮ টি ইউনিয়ন/পৌরসভার ওয়ার্ডে প্রতিটিতে ৬ টি (৩জন ছাত্র ও ৩ জন ছাত্রী) হিসাবে ৪৭ হাজার ৯২৮ টি এবং অবশিষ্ট ১৫৭২ টি বৃত্তি হতে প্রতিটি উপজেলা/থানা হতে আরও ৩ টি (১জন ছাত্র, ১ জন ছাত্রী ও ১ জন উপজেলা মেধা ভিত্তিতে) করে ৫১০ টি উপজেলা/থানায় ১৫৩০ টি সাধারণ বৃত্তি প্রদান করা হয়েছে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর