,

মাথায় হিজাব নিউজিল্যান্ডের টিভি উপস্থাপিকাদের!

news-image

ডেস্ক রিপোর্ট : ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীর হামলায় মুসলিম সম্প্রদায়ের পাশে দাড়িয়েছে নিউজিল্যান্ডবাসী।

প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্নের হিজাব পরা অনেক ছবি ভাইরাল হয়েছে। মুসলিমদের প্রতি সংহতি জানাতে গত শুক্রবার নিউজিল্যান্ডবাসী হিজাব পরার ঘোষণা দিয়েছিল।

এখন হিজাব পরেই টেলিভিশন সেটে আসছেন উপস্থাপিকারা। হিজাব পরেই সংবাদ সংগ্রহ করতে দেখা গেছে অনেক নারী সাংবাদিককে। এক দু’টি নয়, প্রায় অনেক টিভি উপস্থাপিকারাই পরছেন হিজাব। অনেক রিপোর্টার টিভিতে লাইভে আসছেন হিজাব পরেই।

পাশাপশি হ্যাশ ট্যাগের মাধ্যমে হিজাব পরিহিত ছবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে।

#HeadScarfForHarmony নামে হ্যাশট্যাগ দিয়ে অমুসলিম নারীরা হিজাব পরিহিত ছবি পোস্ট করছেন বিভিন্ন মাধ্যমে।

ক্রাইস্টচার্চ কবরস্থানে পাহারা দিচ্ছিলেন এক নারী পুলিশ। তার হাতে স্বয়ংক্রিয় অস্ত্র আর মাথায় ছিল কালো কাপড়। সঙ্গে ছিল একটি লাল গোলাপ।

মাত্র কয়েকদিন আগে বর্ণবাদী এক খুনির চোখে হিংসা-জিঘাংসা দেখেছে নিউজিল্যান্ড। মসজিদে প্রার্থনারত মানুষের সারি সারি লাশ আর প্রিয়জনের রক্তাক্ত শরীর দেখে চমকে গিয়েছিল দেশটির নিরীহ জনপদ। শান্তির নীড়ে ঘৃণার হুঙ্কার! শান্ত পাখি ‘কিউই’র চারণভূমিতে এই বর্বর ধর্মবিদ্বেষী রক্ত কিছুতেই মেনে নিতে পারছিল না।

এরপর থেকেই পাল্টা প্রতিক্রিয়া দেখাচ্ছে নিউজিল্যান্ড। দেখাল শান্তির পথ। শোনাল ঐক্যের বাণী। এবার নিউজিল্যান্ডসহ পুরো বিশ্ব দেখল সহমর্মিতা, সৌহার্দ্য, ভালোবাসা আর ঐক্যের জয়গান।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো