,

হিযবুত তাহরীরের মিছিল, দুই সদস্য রিমান্ডে

news-image

নিজস্ব প্রতিবেদক : সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পল্লবী থানা-পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন। ওই দুই আসামি হলেন তানভীর কবির রাজীব (২৭) ও মনিরুজ্জামান পলাশ (৩৫)।

পুলিশ বলছে, শুক্রবার জুমার নামাজের পর পল্লবীর বাইতুর নুর মসজিদের উত্তর পাশ ১০ থেকে ১১ জন ব্যক্তি হিযবুত তাহরীরের ব্যানার নিয়ে মিছিল বের করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় মিছিলকারীরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে এই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

মামলায় বলা হয়, আসামিদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, তাঁরা হিযবুত তাহরীরের সদস্য। আরেক পলাতক আসামি রুবেলসহ অজ্ঞাতনামা সাত থেকে আটজন সহযোগীদের নিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়ায় তাঁরা ব্যানার নিয়ে মিছিল করে সন্ত্রাসবিরোধী আইনে অপরাধ করেছেন।

হিযবুত তাহরীরের দুই সদস্যকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আবেদনে বলা হয়, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ইন্ধনদাতা এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। আদালত শুনানি শেষে প্রত্যেক আসামিকে আট দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর