,

প্রথম দিনেই ‘কেশরি’র ২১ কোটি!

news-image

বিনোদন ডেস্ক : মুক্তির প্রথম দিনেই অক্ষয় কুমার অভিনীত ‘কেশরি’ চলচ্চিত্রটি ২১ কোটি রুপি আয় করেছে। ২০১৯ সালে মুক্তির প্রথম দিনে ভারতীয় কোনো চলচ্চিত্রের সর্বোচ্চ আয়ের রেকর্ড এটি।

হোলি উৎসবের দিনে (২১ মার্চ) অক্ষয় কুমার তাঁর ভক্তদের ১৮৯৭ সালের সারাগড়ের যুদ্ধের ওপর নির্মিত এই চলচ্চিত্রটি উপহার দেন। প্রায় ৮০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ছবিটিও প্রথম দিনেই প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে সমর্থ হয়।

অনুরাগ সিং পরিচালিত এই চলচ্চিত্রে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন পরিনীতি চোপড়া।

বক্স অফিস বিশেষজ্ঞ তারান আদর্শ এটিকে ২০১৯ সালের সেরা সূচনা উল্লেখ করে টুইট করেন, ‘কেশরিরা…বক্স অফিসে রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে।’

হোলি উৎসবের জন্য সকালের শোগুলোতে ‘কেশরি’র দর্শক কম ছিল। তবে বিকেলের শোতে প্রচুর দর্শকের ভিড় জমে। খবর এনডিটিভির।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর