,

মসজিদে হামলার পর এবার নিউজিল্যান্ডে বিমান বিধ্বস্ত

news-image

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার পর এবার ঘটেছে বিমান বিধ্বস্তের ঘটনা। উত্তরাঞ্চলের তুরাঙ্গি এলাকায় যাত্রীবাহী একটি ছোট বিমান বিধ্বস্তে অন্তত দু’জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় শনিবার রাতে কাইমানাওয়া রেঞ্জের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।পরে রবিবার সকালের দিকে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। বিমান বিধ্বস্তের এ ঘটনায় দু’জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ। বিমানের ধ্বংসাবশেষের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে বিমানটি পালমারস্টন নর্থ থেকে তাপু হয়ে অকল্যান্ডের আর্ডমোরের উদ্দেশে যাত্রা শুরু করে। পরে বিমানটি তাপুতে যাওয়ার আগে বিধ্বস্ত হয়।দেশটির পুলিশের জ্যেষ্ঠ সার্জেন্ট টনি জিরিসেন রবিবার সকাল সাড়ে ১১টার দিকে বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে শনিবার রাতে এবং রবিবার সকালের দিকে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হয়।

দেশটির উদ্ধার সমন্বয় দফতরের একজন মুখপাত্র বলেছেন, বিমানটি পাওয়া গেছে এবং পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন। বিমানটি সর্বশেষ অবস্থান ছিল তুরাঙ্গির ২৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলের কাইমানাওয়া রেঞ্জের আকাশে।রবিবার সকালের দিকে পুলিশ একটি হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু আবহাওয়া পরিস্থিতি অনুকূলে না থাকায় প্রথমে উদ্ধার তৎপরতা চালানো না গেলেও পরবর্তীতে বিমানটির খোঁজ পায় পুলিশ।

দেশটির স্থানীয় বিমান সেবাদানকারী প্রতিষ্ঠান আর্ডমোর ফ্লাইং স্কুলের ডায়ামন্ড ডিএ-৪২ বিমানটি রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় শনিবার রাত সাড়ে ১০টার দিকে। পুলিশের কাছে বিমানের সঙ্গে রাডারের যোগাযোগবিচ্ছিন্ন হওয়ার খবর আসে রাত সাড়ে ১১টায়।দুই ইঞ্জিন বিশিষ্ট বিমানটিতে অভিজ্ঞ দুই পাইলট ছিলেন। তারা দু’জনই মারা গেছেন। তবে বিমানটিতে দুই পাইলট ছাড়া অন্য কোনো যাত্রী ছিলেন না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর