,

আখাউড়ায় ২ ডাকাত এবং ৩ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ

news-image
আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতির সরাঞ্জামাদি ও মাদকসহ ২ শীর্ষ ডাকাত ও ৩ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিনগত রাতে পুলিশ আখাউড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে আখাউড়া আজমপুরে অভিযান চালিয়ে দরজা ভাঙ্গার ৪টি  সরাঞ্জামসহ আব্দুল আজিজ (৩০) ও মো: মামুন মিয়া (২৮) নামে শীর্ষ দুই ডাকাতকে গ্রেফতার করে। তারা গত ফেব্রুয়ারী মাসে আখাউড়া টেংরাপাড়া গ্রামে রাজিব মিয়ার বাড়ির দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত।
অপরদিকে পুলিশ একই দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া আমোদাবাদ, হীরাপুর ও করুয়াতলী এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে দেড় কেজি গাজা, ফেন্সিডিল জাতীয় ৫ বোতল স্পফ সিরাপ ও ১০পিচ ইয়াবাসহ  মাসুদ আহাম্মদ সম্রাট (৪৮), মো: শান্তি মিয়া (৪০) ও মো: মিলন মিয়া( ২৭) নামে তিন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে।
এ ব্যাপারে আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন জানান, মাদক ব্যবসায়ি ও ডাকাতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যহত থাকবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী