,

মালিতে গুলিতে ফুলানি সম্প্রদায়ের নিহত ১৩৪

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকান দেশ মালিতে বন্দুকধারীর গুলিতে ফুলানি সম্প্রদায়ের অন্তত ১৩৪ জন নিহত হয়েছেন।

শনিবার (২৩ মার্চ) স্থানীয় সময় ভোর ৪টায় দেশটির ওগোসাগোও এবং ওয়েলিনগারা গ্রামে বন্দুকধারীরা হামলা করে বলে জানিয়েছেন স্থানীয় মেয়র।

নিকটস্থ ব্যাংকাস শহরের মেয়র মোলায়ি গুইন্দো বলেন, ঐতিহ্যবাহী ডগন শিকারিদের পোশাক পরে বন্দুকধারীরা হামলা চালায়। ওগোসাগোও থেকে এখন পর্যন্ত প্রায় ১৩৪টি মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

গুইন্দো বলেন, পার্শ্ববর্তী ওয়েলিনগারা গ্রামেও হামলা করা হয়েছে। তবে সেখানে কতজন নিহত হয়েছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় নিহতদের মধ্যে অন্তঃসত্ত্বা নারী, শিশু এবং বৃদ্ধও রয়েছে।

সম্প্রতি দেশটিতে সাম্প্রদায়িক এবং জঙ্গিগোষ্ঠীর সহিংসতা বেড়ে গেছে।

সাম্প্রদায়িক দ্বন্দ্বের জেরেই আল-কায়েদা সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী এবং ইসলামি স্টেট (আইএস) মালি এবং পার্শ্ববর্তী দেশ বুর্কিনা ফাসো ও নাইজেরে হামলা চালিয়ে আসছে।

২০১৩ সাল থেকে দেশটিকে এসব বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করছে ফ্রান্সের নিরাপত্তা বাহিনী। বর্তমানে সাহেল অঞ্চলে ফ্রান্সের প্রায় ৪ হাজার ৫০০ সেনা রয়েছে। পাশাপাশি সেখানে মার্কিন সেনাও রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর