,

নুসরাত ফারিয়া ভারতের দুই বিজ্ঞাপনে

news-image

বিনোদন প্রতিবেদক : ভারতের বিজ্ঞাপনের মডেল হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া। সেখানকার এভারলাভ টারমারিক ক্রিম ও বালি হেয়ার অয়েল নামের একটি বিজ্ঞাপনে দেখা যাবে তাকে।

ফারিয়া বলেন, ‘২০ মার্চ কলকাতায় ‘বিবাহ অভিযান’ ছবির জন্য লুকটেস্ট হয়েছে। এরপর মুম্বাইয়ে বালি হেয়ার অয়েল নামে একটি তেলের বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছি। এছাড়াও এভারলাভ টারমারিক ক্রিমের শুটিং শেষ করে, ছবির শুটিংয়ে অংশ নেব।

কলকাতার নির্মাতা বিরসা দাশগুপ্তের পরিচালনায় ‘বিবাহ অভিযান’ ছবিতে নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করবেন অঙ্কুশ। ছবিতে গ্লামার গার্ল বা ফ্যাশনেবল ধাঁচের মেয়ে হিসেবে দেখা যাবে তাকে। এর আগে, যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’তেও জুটি হয়েছিলেন নুসরাত ফারিয়া ও অঙ্কুশ।

এদিকে, শাপলা মিডিয়ার ব্যানারে নতুন আরও একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ফারিয়া। এই ছবিতেও তার সঙ্গে জুটি বাঁধবেন কলকাতার নায়ক অঙ্কুশ।

উল্লেখ্য, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’র মাধ্যমে চলচ্চিত্রে আসেন ঢাকাই মডেল-উপস্থাপক নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর