,

শিক্ষার্থী হত্যা : চালক ও হেলপার আটক

news-image

নিউজ ডেস্ক : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্র ওয়াসিম আফনানকে বাসচাপা দিয়ে হত্যার ঘটনায় ওই বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন-বাসচালক জুয়েল আহমদ (২৬) ও হেলপার মাসুক আলী (৪০)। জুয়েল মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার বাড়াউরা গ্রামের মৃত আজিদ মিয়ার ছেলে ও মাসুক সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকার দৌলত আলীর ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে হেলপার মাসুক আলীকে আটক করে সুনামগঞ্জের ছাতক থানা পুলিশ। পরে তাকে সুনামগঞ্জ থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার বরকতুল্লাহ খান জানান, আটক মাসুক আলীকে মৌলভীবাজার জেলা পুলিশে হস্তান্তর করা হবে।

এর আগে রাত পৌনে ১১টার দিকে সিলেট কদমতলী কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকা থেকে বাসচালক জুয়েল আহমদকে আটক করে মহানগর দক্ষিণ সুরমা থানা পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গতকাল শনিবার বিকেলে চালক ও হেলপারের সঙ্গে বাকবিতণ্ডার জের ধরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ওয়াসিম আব্বাস (২১) নামে এক ছাত্রকে উদার পরিবহনের একটি বাস চাপা দিয়ে হত্যা করে। পরে ঘাতক বাসটিকে ওসমানী নগরের বেগমগঞ্জ থেকে ধাওয়া করে আটক করে পুলিশ। তবে সে সময় বাসের চালক ও হেলপার পালিয়ে যান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর