,

অমুসলিম রোগীকে দেখতে যাওয়া সুন্নত

news-image

ইসলাম ডেস্ক : রোগীকে দেখতে যাওয়া সুন্নত। যে ব্যক্তি রোগীকে দেখতে যায়, ফেরেশতারা তার জন্য সারা দিনমান দোয়া করতে থাকে। হাদিস ও রাসুল (সা.)-এর সিরাতের আলোকে দেখা যায়, অমুসলিম রোগীকে দেখতে যাওয়াও সুন্নাত। প্রিয় নবী (সা.) অমুসলিম রোগীদের দেখতে যেতেন। তাদের সেবা-শুশ্রুষা করতেন এবং তাদের ঈমানের দাওয়াত দিতেন।

আনাস (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, ইহুদি এক ছোট বালক রাসুল (সা.)-এর খেদমত করত। সে অসুস্থ হলে, তখন মহানবী (সা.) তাকে দেখতে যান। তখন তিনি তার মাথার দিকে বসে তাকে বললেন, তুমি ইসলাম গ্রহণ করো! তখন সে তার পিতার দিকে দেখল। পিতা বললেন, তুমি আবুল কাসেমের অনুসরণ করো, ফলে সে ইসলাম গ্রহণ করলো। তখন রাসুল (সা.) এই বলে বের হলেন, ‘আল্লাহর শোকর, যিনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন।’ (বুখারি, হাদিস নং: ১২৫৬)

এভাবে তিনি মৃত্যুর সময় তাদের দেখতে যেতেন। তাদের কাছে গিয়ে ইসলামের ও ঈমানের দাওয়াত দিতেন। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য প্রাণান্তকর চেষ্টা করতেন।

অমুসলিম মৃতদের সম্মান করা সুন্নত
জীবিত অমুসলিমদের যেমন হক রয়েছে, তেমনি অমুসলিম মৃতদেরও হক রয়েছে। তাই তাদের দাফনে সহযোগিতা করা ও মৃতদের সম্মান দেওয়া সুন্নত। এটা ইসলামের সৌন্দর্য-মাধুর্য। কারণ তারা আল্লাহর সৃষ্টি মানবজাতির অন্তর্ভুক্ত।

আবদুর রহমান ইবনে আবি লায়লা থেকে বর্ণিত হাদিসে আছে, সাহল ইবনে হুনাইফ ও কায়েস ইবনে সাদ কাদেসিয়াতে বসা ছিলেন। তখন তাদের পাশ দিয়ে একটি জানাজা নিয়ে কিছু লোক অতিক্রম করলো। তখন তারা দুজন দাঁড়িয়ে গেলেন। তখন তাদের বলা হলো, ইনি তো কাফের। তখন তারা বলল, মহানবী (সা.)-এর পাশ দিয়ে একসময় এক জানাজা নেওয়া হয়েছিল। তখন তিনি দাঁড়িয়ে গেলেন। তাঁকে বলা হলো, এটা তো এক ইহুদির জানাজা। তখন তিনি বললেন, তা কি প্রাণী নয় (মানব নয়)?’ (বুখারি, হাদিস নং: ১২১৩)

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর