,

বাংলাদেশে হজযাত্রীদের ইমিগ্রেশন চলতি বছরেই

news-image

নিজস্ব প্রতিবেদক : ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, সৌদি আরবের বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের অপেক্ষার সময় ও কষ্ট কমিয়ে আনার লক্ষ্যে সৌদি আরবের পরিবর্তে বাংলাদেশেই প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করছি। আশা করি এবারই এটি কার্যকর করতে পারব।

আজ রোববার সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ মোহাম্মদ আবদুল্লাহ এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘সৌদি সরকারের আমন্ত্রণে সৌদি আরব গিয়েছিলাম। এ বিষয়ে তাদের দুই মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে হজযাত্রীদের বাংলাদেশেই প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার উদ্দেশে সৌদি আরবের একটি কারিগরি দল গত ২১ মার্চ বাংলাদেশে এসে মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে দেশে ফিরে গেছেন। আগামী ৬ এপ্রিল আরও একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। আশা করছি, এবারই বাংলাদেশেই প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারব।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর