,

চট্টগ্রামের চন্দনাইশে ভোট কেন্দ্রে গোলাগুলি, পুলিশ সদস্য গুলিবিদ্ধ

news-image

নিউজ ডেস্ক : পঞ্চম উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণ শুরুর পর চট্টগ্রামের চন্দনাইশে একটি ভোটকেন্দ্রে গোলাগুলির ঘটনায় এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

আজ রোববার সকাল ৯টার দিকে পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় কনস্টেবল শাহ আলম ও আবু নোমান হাসানুল হক চৌধুরী নামে আরও দুজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

গুলিবিদ্ধ পুলিশ সদস্য হলেন- কনস্টেবল ফরহাদ উদ্দিন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ব চন্দনাইশ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. মতিন বলেন, সকালে একটি পক্ষ জোর করে ব্যালটে সিল মারতে চেষ্টা করে। বিষয়টি তিনি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় সংঘর্ষ বেধে যায়। এতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। এর পর এ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে আমাদের সময়ের প্রতিনিধি জানান, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী এ কে এম নাজিমউদ্দিন ও দলের বিদ্রোহী প্রার্থী আব্দুল জব্বার চৌধুরীর সমর্থকদের মধ্যে এ হামলা হয়।

পূর্ব চন্দনাইশ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪৮৫ জন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর