,

শিল্পী শাহনাজ রহমতুল্লাহ না ফেরার দেশে

news-image

নিউজ ডেস্ক : দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহ আর নেই। শনিবার (২৩ মার্চ) রাজধানীর বারিধারায় নিজ বাসায় মারা যান তিনি। সঙ্গীতশিল্পী শফিক তুহিন এই তথ্য নিশ্চিত করেছেন।

শফিক তুহিন জানান, বারিধারার বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শাহনাজ রহমতুল্লাহ। নৃত্যশিল্পী ডলি ইকবাল জানিয়েছেন, রাত সাড়ে ১১টার দিকে মারা যান তিনি।

১৯৫২ সালে জন্ম নেন এই শিল্পী। মাত্র ১১ বছর বয়সে ১৯৬৩ সালে রেডিও এবং চলচ্চিত্রের গানে যাত্রা শুরু করেন তিনি। ১৯৬৪ সালে টেলিভিশনে প্রথম গান করেন। শাহনাজের বড় ভাই সুরকার আনোয়ার পারভেজ ছিলেন গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের বন্ধু। সে সুবাদে শাহনাজদের বাসায় যেতেন। ফলে শাহনাজের অনেক গান গাজীর লেখা আর আনোয়ার পারভেজের সুরে। আনোয়ার পারভেজ ছাড়াও আলাউদ্দিন আলী, খান আতা প্রমুখের সুরে গান গেয়েছেন শাহনাজ।

শাহনাজের আরেক ভাই ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক ও গায়ক জাফর ইকবাল।

একতারা তুই দেশের কথা বলরে‌ এবার বল, এক নদী রক্ত পেরিয়ে, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে, আমায় যদি প্রশ্ন করে, যে ছিল দৃষ্টির সীমানায়সহ অসংখ্য গান গেয়েছেন শাহনাজ রহমতুল্লাহ।

এছাড়া বিখ্যাত ছুটির ফাঁদে চলচ্চিত্রে ‘সাগরের সৈকতে, কে যেন দূর থেকে’ গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এই শিল্পী।

শাহনাজ রহমতুল্লাহ ও আবুল বাশার রহমতুল্লাহ দম্পতির এক ছেলে ও এক মেয়ে দুজনেই প্রবাসী। সারাবাংলা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর