,

লালাবাগের আগুন নিয়ন্ত্রণে

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর লালাবাগ শহীদনগর ৬ নম্বর গলি এলাকার একটি চুড়ির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা এই আগুন নিয়ন্ত্রণে আনেন।

এর আগে রাত ৯টা ৪০ মিনিটের দিকে শহীদনগর ৬ নম্বর গলির ওই চুড়ির কারখানায় আগুনের সূত্রপাত হয়।

নিয়ন্ত্রণে আনার পর বিষয়টি নিশ্চিত করেন লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার হেলালউদ্দিন। তিনি জানান, ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এই ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেননি তিনি।

এর আগে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছিলেন ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান। এছাড়া ফায়ার সার্ভিস সদর দপ্তরের টেলিফোন অপারেটর ফরিদ মিয়া আমাদের সময়কে জানান, লালাবাগ একটি চুড়ির কারখানায় আগুন লাগে। ওই কারখানার আশপাশে কয়েকটি বাড়ি রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর