,

পরীমনি ঘোড়ায় চড়ে কোথায় চললেন?

news-image
বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমনি। সাবলীল অভিনয় আর মিষ্টি হাসি দিয়ে ইতোমধ্যে ভক্তদের মনের রানী হয়ে আছেন এই নায়িকা। দর্শক নন্দিত এই অভিনেত্রীকে প্রায়ই দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ছবি পোস্ট করেন। আর সেই সব ছবি ঘিরেই ঝড় উঠে ফেসবুকে। এবারো তার ব্যতিক্রম নয়।

এবার তিনি উত্তাপ ছড়ালেন সমুদ্রের বুকে। আর তার এই পথেই সঙ্গী ছিল খয়েরি রঙ-এর ঘোড়া। শনিবার বিকেলে পরী তার ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে ঘোড়ার পিঠে চড়ে সমুদ্রের পাড়ে ঘুরে বেড়াচ্ছেন এই নায়িকা। আর সেই পোস্টের নিচে অনেকেই সুন্দর, ওয়াও কিংবা বিভিন্ন স্টিকার দিয়ে কমেন্ট করছেন।

সম্প্রতি ইন্দোনেশিয়ার বালি দ্বীপে স্বামী তামিম হাসানকে নিয়ে অবকাশ যাপন করতে গিয়েছিলেন পরীমনি। আর ওখানেই পরীর এই লাস্যময়ী ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন তামিম হাসান।

এদিকে অনেকদিন ধরেই চিত্রনায়িকা পরীমনি ও সাংবাদিক তামিম হাসানের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। ফেসবুকে নানা সময় নিজেদের ঘুরাঘুরি, আড্ডা তথা আনন্দের সময় গুলোর অনেক ছবিই পোষ্ট করেছে তারা। তবে কখনোই সরাসরি এ বিষয়ে তারা মুখ খোলেননি। চলতি বছরের ভালোবাসা দিবসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তামিম পরীমনির সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ করেন। তামিম হাসান ফেসবুকে সিঙ্গেল থেকে ‘গট এ্যাংগেজড টু পরীমনি’ স্ট্যাটাস দেন।

স্বল্প ক্যারিয়ারে অনেকগুলো ছবিতে পরীমনি অভিনয় করলেও তাকে তারকা খ্যাতি এনে দেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ ছবিটি। ছবিটি মুক্তির পর নায়িকা থেকে অভিনেত্রী তকমা পান পরী।

সম্প্রতি শ্রীলংকার কলম্বোতে আগামী ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০১৯’। বাংলাদেশ হাইকমিশনারের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে এ উৎসব। আর এই চলচ্চিত্র উৎসবেই প্রদর্শিত হতে যাচ্ছে পরীমনি ও ইয়াশ রোহান অভিনীত ‘স্বপ্নজাল’ ছবিটি। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো