,

অনৈতিক সম্পর্কে হেলস হারালেন প্রেমিকা

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড ক্রিকেটের ব্যাড বয় অ্যালেক্স হেলস। বাইশ গজে বোলারদের তুলোধুনা করাই তার কাজ। এবারের বিপিএলেও নিজের কারিশমা দেখিয়ে গেছেন ডানহাতি এই ওপেনার। তবে ক্রিকেট মাঠে ঝড় তোলা হেলসের জীবনেই এবার ঝড় বয়ে গেল। অনৈতিক সম্পর্কের কারণে হেলসের সঙ্গে সম্পর্কচ্ছেদ করলেন তার প্রেমিকা ড্যানি গিসবোর্ন।

জানা গেছে, ড্যানি গিসবউর্নের সঙ্গে তিন বছর প্রেমের সম্পর্কে থাকার পরও অন্য নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিলেন হেলস। গত বছর অক্টোবরে হেলসকে শেষ বারের মত সুযোগ দিয়েছিলেন ড্যানি। এরপর সম্পর্ক ভালোই যাচ্ছিলো দু’জনের। চলতি বছর ক্যারিবিয়ান সিরিজে হেলসের সঙ্গে যোগ দেয়ার পর দলের বাকি ক্রিকেটারদের সঙ্গীর কাছ থেকে হেলসের অনৈতিক কর্মকান্ডের ব্যাপারে জানতে পারেন ড্যানি।’

সূত্র মতে, ‘ড্যানি যখন হেলসের সঙ্গে ক্যারিবিয়ানে যোগ দেন তখন সে জানতেন না অন্য নারীর সঙ্গে হেলস শারীরিক সম্পর্কে জড়িয়েছেন। বিষয়টি জানার পর সে মানসিক ভাবে ভেঙ্গে পড়েন। সেই মুহূর্তেই ড্যানি সিদ্ধান্ত নেন এই সম্পর্ক ছিন্ন করার। ক্যারিবিয়ান হোটেলে বসেই হেলসের সঙ্গে সম্পর্কের ইতি টানার পরই পরবর্তী ফ্লাইটে যুক্তরাজ্যে চলে যান তিনি।’

ক্রিকেট মাঠে পারফর্ম করলেও মাঠের বাইরে নানা বিতর্কের সাথে নাম রয়েছে হেলসের। ২০১৭ সালে ব্রিস্টলে বেন স্টোকস এবং হেলস সাধারণ মানুষের সঙ্গে মারামারির ঘটনায়ও লিপ্ত হয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর