,

বিনা খরচে ফিনল্যান্ড ঘুরতে আবেদন করবেন যেভাবে

news-image

আবারো বিশ্বের সবচেয়ে সুখী দেশ নির্বাচিত হওয়ায় বিশ্বের সকল দেশের পর্যটকদের দারুণ এক সুযোগ দিচ্ছে ফিনল্যান্ড। দেশটির জাতীয় পর্যটন বোর্ড ‘ভিজিট ফিনল্যান্ড’ এর খরচে তিন দিন বেড়ানোর সুযোগ। চাইলে বাংলাদেশিরাও লুফে নিতে পারেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আই উইশ আই ওয়াজ ইন ফিনল্যান্ড’ পেজে চালু হয়েছে ‘রেন্ট অ্যা ফিন’ শীর্ষক উদ্যোগ। এর লক্ষ্য দেশটির বাসিন্দাদের ঘরে গ্রীষ্মকালে তিন দিন বেড়ানোর জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকদের একত্র করা। এই সুযোগ লুফে নিতে অনলাইনে আবেদন করতে হবে (আবেদন করতে এখানে ক্লিক করুন)।

তবে আবেদনের আগে একটি স্বল্পদৈর্ঘ্য মৌলিক ভিডিও নির্মাণ করতে হবে। ভিডিওটিতে নিজের সম্পর্কে বর্ণনা, প্রকৃতির সঙ্গে নিজের সংযোগের বিষয়ে টুকটাক কথা ও ফিনল্যান্ড ভ্রমণের অভিজ্ঞতা কেন নিতে চান তা জানাতে হবে।ভিজিট ফিনল্যান্ডের জনসংযোগ ও মিডিয়া ম্যানেজার জুনাস হালা বলেন, এটি ফিনল্যান্ডকে চেনার জন্য বিরটা একটি সুযোগ। যে কেউ এই প্রতিযোগীতায় অংশ নিতে পারবে। তবে এর জন্য অবশ্যই ১৪ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।

ফিনল্যান্ডের প্রতিনিধি হিসেবে সারাদেশ থেকে আটটি পরিবারকে পর্যটকদের আতিথেয়তা দেয়ার জন্য নির্বাচন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর