,

নোবেল পুরস্কারের জন্য জাসিন্ডা আরডার্নের পক্ষে দুটি পিটিশন

news-image

অনলাইন ডেস্ক : ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের ভূমিকার জন্য তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে দুটি পিটিশনের উদ্যোগ নেওয়া হয়েছে।

একটি পিটিশন গত চার দিন আগে শুরু করেছে Change.org ওয়েবসাইটের পক্ষ থেকে। চার দিনে এই পিটিশনে ৩ হাজারের বেশি স্বাক্ষর নিবন্ধিত হয়েছে। আর অন্য পিটিশনটি করেছে ফরাসি ওয়েবসাইট AVAAZ.org এর পক্ষ থেকে। এটিতে নিবন্ধিত হয়েছে এক হাজারের বেশি স্বাক্ষর। খবর নিউজিল্যান্ড হেরাল্ডের।

ফরাসি ওয়েবসাইটটির পিটিশনে বলা হয়েছে, “ক্রাইস্টচার্চের মসজিদের ওই মর্মান্তিক ঘটনার পর নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের যথোচিত, খোলামেলা ও শান্তিপূর্ণ সাড়ার জন্য আমরা তাকে আসন্ন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে দেখতে চাই।”
ফরাসি পিটিশনটির উদ্যোগ ফরাসি কবি ড. খাল তোরাবুলির নেতৃত্বে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গত ১৫ মার্চ জুমার নামাজের দুটি মসজিদের হামলার ঘটনায় ৫০ জন নিহত হয়। এ ঘটনার পর তৎক্ষণাৎ নিহতদের পরিবারের প্রতিবেদনা সমবেদনা জানান প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করেন। তাদের প্রতি যথেষ্ট আন্তরিকতা দেখান। এ সময় মাথায় ওড়না জড়িয়ে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানান। তিনি ঘোষণা দেন, ওই সন্ত্রাসীর নাম তিনি কোনো দিন মুখে উচ্চারণ করবেন না।

শুধু তা-ই নয়, উদ্যোগ নিয়েছেন দেশটির অস্ত্র আইন সংশোধনের। এরই মধ্যে সেমি মিলিটারি অটোমেটিক সব অস্ত্র নিষিদ্ধ করারও ঘোষণা দিয়েছেন তিনি। জাসিন্ডার এসব ভূমিকা বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসিত হয়। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর