,

শাহজালাল বিমানবন্দরে ময়লার ঝুড়ি থেকে আট কোটি টাকার স্বর্ণ উদ্ধার

news-image

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ময়লার ঝুড়ি থেকে প্রায় ৪৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ১৬ কেজি। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় আট কোটি টাকা।গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে পুরুষ বাথরুমের আবর্জনা ফেলার ঝুড়ির ভেতরে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় ওই স্বর্ণের বারগুলো পাওয়া যায়।জানা গেছে, উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১৫ দশমিক ৭৩৮ কেজি। উদ্ধার করা এই স্বর্ণবারের দাম আনুমানিক ৭ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা।

আজ শনিবার সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতেই অধিদফতরের কর্মকর্তারা রাত দেড়টার দিকে সেখানে যান। এরপর ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে পুরুষ বাথরুমের আবর্জনা ফেলার ঝুড়ি থেকে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় নয়টি প্যাকেট পাওয়া যায়। যার মধ্যে থেকে ৪৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর