মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অচিরেই আখাউড়া স্থল বন্দরে ইন্টিগ্রেটেড চেকপোস্ট

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া স্থল বন্দরে ইন্টিগ্রেটেড চেকপোস্ট স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) তপন কুমার চক্রবর্তী। শুক্রবার বিকেলে আখাউড়া স্থল বন্দর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।তপন কুমার বলেন, আখাউড়া স্থল বন্দরকে অচিরেই আধুনিকায়ন করা হবে। এখানে ইন্টিগ্রেটেড চেকপোস্ট স্থাপন করা হবে। ফলে একই ছাদের নিচে কাস্টমস ও ইমিগ্রেশনসহ সব ধরনের সেবা পাবেন পাসপোর্টধারী যাত্রী ও বন্দরের ব্যবসায়ীরা।’তিনি বলেন, ‘সম্প্রতি আখাউড়া-আগরতলা স্থল বন্দর সীমান্ত পথে যাত্রীর চাপ বেড়ে গেছে। যাত্রীদের সেবার মান চিন্তা করে স্থল বন্দর এলাকায় অবকাঠামো উন্নয়নসহ ব্যাংক বুথ, প্যাসেঞ্জার টার্মিনাল স্থাপন করা হচ্ছে। যা শিগগিরই বন্দরে দৃশ্যমান উন্নয়ন হবে। পাসপোর্টধারী যাত্রীদের সেবার মানও অনেক ভালো হয়েছে।

তিনি আরও বলেন, প্রায় ১৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত এ বন্দরে প্রশাসনিক ভবন, প্যাসেঞ্জার ও পণ্য টার্মিনাল, ওয়্যারহাউস, ওপেন ইয়ার্ড, ট্রাক টার্মিনাল ও পার্কিং ইয়ার্ড, ক্যান্টিনসহ সব কিছু একই ছাদের নিচে বা ইন্টিগ্রেটেড চেকপোস্টের ভেতর থাকবে। যা খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে বলে তিনি আশা প্রকাশ করছেন।’আখাউড়া স্থল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যে স্থবিরতা বিরাজ করছে- এমন প্রশ্নের উত্তরে স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, ‘স্থল বন্দরগুলোয় ব্যবসা-বাণিজ্য একটা পর্যায়ে রয়েছে, তবে তা আরও বাড়ানো দরকার। তাই বন্দরগুলোর অবস্থা তুলে ধরে কিছু সুপারিশ নৌ-মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’

তবে তিনি বলেন, ‘সব বন্দর দিয়ে সব পণ্য আমদানির অনুমতি নেই। এনবিআর প্রজ্ঞাপন জারি করে কোন বন্দর দিয়ে কী পণ্য আমদানি করা যাবে, তা নির্দিষ্ট করে দিয়েছে। এটা অশুল্ক বাধার মতো। ব্যবসায়ীরা কোন বন্দর ব্যবহার করে পণ্য আমদানি করবে, সেটা তাদের ব্যাপার। এ ধরনের রেগুলেশন ব্যবসা নিরুৎসাহিত করে। ব্যবসা সূচকে উন্নতি করতে চাইলে এ ধরনের বাধা দূর করতে হবে। এতে আমদানি-রপ্তানি বাণিজ্যে সহজ হবে। ব্যবসায়ীদের মধ্যে গতিশীলতা আসবে।তিনি আরও বলেন, ‘দেশের ২৩টি স্থল বন্দরের সবকটিতেই কমবেশি অবকাঠামোগত ও শুল্কায়ন সমস্যাসহ স্থবিরতা রয়েছে। এর মধ্যে ১২টি বন্দর সচল, বাকি ১১টিতে আমদানি-রপ্তানি কার্যক্রম এখনও শুরু হয়নি।

তপন কুমার চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থল বন্দর হিসেবে আখাউড়া-আগরতলা বন্দর ভারতের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতির মেলবন্ধন। সুতরাং আখাউড়া স্থল বন্দর অবকাঠামো উন্নয়ন, জনবল বৃদ্ধি করাসহ সব সমস্যা দ্রুত সমাধান করে আমদানি-রপ্তানি বাণিজ্যে গতিশীলতা আনা হবে।তিনি আখাউড়া কাস্টমস্, ইমিগ্রেশন, নো-ম্যান্স ল্যান্ড ও স্থল বন্দর এলাকা ঘুরে দেখেন। পরে তিনি আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট পরিদর্শন করেন। ফিরে এসে স্থল বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট থেকে বিভিন্ন সুবিধা-অসুবিধা, সমস্যা-সম্ভাবনা ও প্রতিবন্ধকতা সম্পর্কে অবহিত হন।

এ সময় উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শামসুজ্জামান, আখাউড়া স্থল বন্দর উপ-পরিচালক (ট্রাফিক) মো. আমিনুল ইসলাম, উপ-সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান, স্থল বন্দর ইন্সপেক্টর (ট্রাফিক) আব্দুল কাদের জিলানী, কাস্টমস সুপারিনটেনডেন্ট শান্তি বর্মণ চাকমা, আখাউড়া উপজেলা প্রেস ক্লাব সভাপতি মহিউদ্দিন মিশু প্রমূখ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক