,

নাসিরনগরে মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণের উদ্বোধন

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। আজ শুক্রবার সকালে ক্রীড়া অধিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ফুলপুর একতা যুব সংঘের সহযোগিতায় অনুর্ধ্ব-১৬ জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর আলম উপজেলার ফুলপুর খেলার মাঠে মাসব্যাপি এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। এসময় একতা যুব সংঘের প্রতিষ্ঠাতা প্রভাষক হারুনুর রশীদের সঞ্চালনায় জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী,ইউপি সদস্য খাইরুল ইসলাম,সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন চৌধুরী,নুরুল আলম,ফুলপুর একতা যুব সংঘের সভাপতি মোশারফ হোসেন টিটু,সাধারণ সম্পাদক জুবায়ের আলম,আশিকুর রহমান চৌধুরীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এই প্রশিক্ষণে উপজেলার অনুর্ধ্ব-১৬ বাছাইকৃত ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করবে।

প্রশিক্ষক হিসেবে রয়েছেন সাবেক খেলোয়ার আমির খসরু। আগামী ২০ এপ্রিল ২০১৯ ভলিবল প্রশিক্ষণের সমাপ্তি হবে। বিকালে উক্ত মাঠে প্রশিক্ষণার্থীদের উৎসাহ উদ্দীপনার লক্ষ্যে কুমিল্লা জেলা ভলিবল দল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ভলিবল দলের মধ্যে এক প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর