,

স্ত্রী শিমুর সঙ্গে মুস্তাফিজ

news-image

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সামিয়া পারভীন শিমুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বেলা তিনটায় সাতক্ষীরার দেবহাটার হাদিপুরে এই বিয়ে অনুষ্ঠিত হয়।

বিয়ে নিয়ে মুস্তাফিজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। তবে তার বড় ভাই মাহফুজুর রহমান মিঠু সবার কাছে মুস্তাফিজ-সামিয়া দম্পত্তির জন্য দোয়া চেয়েছেন।

দেবহাটার হাদিপুর গ্রামের রওনাকুল ইসলাম বাবুর একছেলে ও চারমেয়ের মধ্যে সামিয়া তৃতীয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিষয় নিয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে লেখাপড়া করছেন। বেলা পৌনে তিনটার দিকে বাবা-মা, ভাই ও বন্ধু-বান্ধবসহ ৩০/৩২ জন বরযাত্রী নিয়ে হাদিপুরে কনের বাড়িতে আসেন মুস্তাফিজ।

শেরওয়ানী পরা থাকলেও পাগড়ি পরেননি মুস্তাফিজ। সাতক্ষীরা অঞ্চলের বিয়ের রীতি অনুযায়ী, তাকে কোলে করে বিয়ের আসনে নিয়ে যেতে চাইলে তিনি কোলে উঠতে অস্বীকৃতি জানান। পায়ে হেটেই বিয়ের মঞ্চে বসেন তিনি। পাঁচ লাখ এক টাকা দেনমোহরে মুস্তাফিজ ও সামিয়ার বিয়ে হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর