,

রুবেলকে দেখতে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অর্থমন্ত্রী

news-image

বিশেষ প্রতিবেদক : বিখ্যাত নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে মঙ্গলবারই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের ব্রেইন টিউমারের অপারেশন।

অপারেশনের পর মোশাররফ রুবেলকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও বর্তমানে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। তিনি জাতীয় দলের এই স্পিনারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

মোশাররফ রুবেলের অপারেশন সফল হয়েছে, এখন বায়োপসি রিপোর্টের জন্য এখন অপেক্ষা। বায়োপসি রিপোর্ট হাতে পাওয়ার পরই বোঝা যাবে, ক্যান্সারের জীবাণু আছে কি না।

রিপোর্ট পাওয়ার পর ডাক্তাররা তার পরবর্তী করণীয় সম্পর্কে জানাবেন। আপাতত হাসপাতালে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আছেন মোশাররফ রুবেল।

রুবেলের স্ত্রী ফারজানা রুপার সঙ্গে কথা বলে সিনিয়র সাংবাদিক এবং মোশাররফ রুবেলের ঘনিষ্ঠ বন্ধু এবং ক্রিকেটপাড়ার পরিচিত মুখ জাহিদ চৌধুরী জানিয়েছেন, জাতীয় দলের এই স্পিনার এখন স্বাভাবিক খাবারও খেতে পারছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর