মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে গুলি ও অস্ত্রসহ আ’লীগ নেতা আটক

news-image

নিউজ ডেস্ক : বিমানে ওঠার আগে ঘোষণা ছাড়াই ৩৫ রাউন্ড গুলি ও অস্ত্র নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের অভিযোগে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের মুজিবুর রহমান নামে এক নেতাকে আটক করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর অ্যাভিয়েশন সিকিউরিটি অপারেশনের পরিচালক নূরে আলম সিদ্দিকী।

আটক মুজিবুর রহমান সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক। এ ছাড়া, তিনি নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট বলে দাবি করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে আসেন মুজিবুর রহমান। এ সময় অ্যাভিয়েশন সিকিউরিটির এক সদস্যের তল্লাশিতে তার সঙ্গে পিস্তল ও ৩২ রাউন্ড গুলি থাকার বিষয়টি ধরা পড়ে। মুজিবুর রহমান পূর্ব ঘোষণা ছাড়াই অস্ত্র ও গুলি নিয়ে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে আসেন।

বিমানবন্দর অ্যাভিয়েশন সিকিউরিটি অপারেশনের পরিচালক নূরে আলম সিদ্দিকী বলেন, ‘পূর্ব ঘোষণা না দেয়ায় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

এর আগে গত ১১ মার্চ বিমানে ওঠার আগে ঘোষণা ছাড়াই অস্ত্র নিয়ে প্রবেশের অভিযোগে যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মাসুদ হোসেনকে আটক করা হয়েছিল।

এদিকে একের পর এক অস্ত্র নিয়ে বিমানবন্দরে প্রবেশের ঘটনা কেন্দ্র করে পুরো বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। এখন থেকে ঘোষণা ছাড়া কারও কাছ থেকে অস্ত্র বা এক্সপ্লোসিভ পাওয়া গেলেই তাকে আটক করা হবে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

এ কারণে এখন সব যাত্রীকেই তল্লাশি করা হচ্ছে আপাদমস্তক। এতে প্রায় সময়ই বিমানবন্দরের প্রবেশমুখে ভিড় জমে যাচ্ছে। এখন আগ্নেয়াস্ত্র নিয়ে গেটের কাছে পৌঁছেই ঘোষণা দিচ্ছেন তার কাছে বৈধ অস্ত্র আছে। তবে কিছু প্রভাবশালী ভিআইপি এ ধরনের তল্লাশিতে নাখোশ বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক