,

ভারতীয় সেনাবাহিনীর সাইক্লিং দল সীমান্ত দিয়ে বাংলাদেশে

news-image

শেরপুর প্রতিনিধি : যৌথ সাইক্লিংয়ে অংশ নিতে বাংলাদেশে প্রবেশ করেছেন ভারতীয় সেনাবাহিনীর সাইক্লিস্টরা। শুক্রবার বিকালে শেরপুরের নাকুগাঁও চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা।

ভারত ও বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতা আরও বেগবান করার লক্ষ্যে ১৮ মার্চ থেকে ভারতের পশ্চিম বাংলা প্রদেশের বিনাগুরি মিলিটারি স্টেশন থেকে শুরু হয় এ যৌথ সাইক্লিং অভিযান।

এ সাইক্লিং অভিযানের উভয় দেশের ৩০ জন বিভিন্ন পদবির সেনা সদস্য অংশ নেন। এদেরকে নাকুগাঁও চেকপোস্টে বাংলাদেশ সেনাবাহিনী ১৯ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়।

এ সময় ভারত ও বাংলাদেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাসহ বিজিবি-বিএসএফ, বাংলাদেশের এলিট ফোর্স র‌্যাব, পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ মার্চ ভারত থেকে শুরু হওয়া এ যৌথ সাইক্লিং সদস্যরা ভারতের ধুবরি-তুরা-ঢালু রুটে প্রায় ২৬৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শুক্রবার বিকালে বাংলাদেশে এসে পৌঁছান। এ সময়ের মধ্যে সাইক্লিং দল ভারতের বগুড়ায় অবস্থিত স্মৃতিস্তম্ভে ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সাইক্লিং দলটি বাংলাদেশ অভ্যন্তরে হালুয়াঘাট-জামালপুর-ধনবাড়ি-মধুপুর হয়ে আরও ১৩৭ কিলোমিটার পথ পেরিয়ে টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্টে আগামী ২৫ মার্চ ‘ফ্ল্যাগ ইন’ অনুষ্ঠানের মধ্য দিয়ে যৌথ সাইক্লিং অভিযান শেষ করবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর