,

প্রেম-প্রেম খেলে সময় নষ্ট করতে চান না নুসরাত জাহান

news-image

বিনোদন ডেস্ক : বিয়ের কথা আপনারাই লিখেছেন। তবে পেছানোর কথা বলছেন কেন? আগাতেও তো পারে (হেসে)! অন আ সিরিয়াস নোট, মা পেছনে পড়ে রয়েছে আমার বিয়ে দেয়ার জন্য। এটা তার কাছে চিন্তার বিষয়। কিন্তু দেখুন জীবনের এমন একটা জায়গায় আমি পৌঁছেছি, যেখানে ওই কলেজ জীবনের মতো প্রেম-প্রেম খেলে সময় নষ্ট করতে চাই না। সেটেল করলে একজন ভাল মানুষের সঙ্গে করবো। ডেট আগে থাকতে জানিয়ে দেবো।

কথাগুলো বলেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

আসছে ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে উত্তর ২৪ পরগনার বসিরহাটে প্রার্থী হয়েছেন নুসরাত জাহান।

অভিনয় আর রাজনীতি মধ্যে ব্যবধান সম্পর্কে এই অভিনেত্রীকে প্রশ্ন করলে তিনি বলেন, কে বলেছে! দুটো ক্ষেত্রেই ‘নেত্রী’ শব্দটা কিন্তু কমন। দু’ক্ষেত্রেই এন্টারটেনমেন্ট হয়, গসিপ হয়। তাই না? সিনেমার ক্ষেত্রেও একটা অন্যমাত্রায় রাজনীতি থাকে। শুধু সিনেমা কেন, অফিসে, সংসারে কোথায় না পলিটিক্স আছে! মানুষ তো রাজনৈতিক জীব। লোকে সিনেমা জগতকে বলে ডার্টি। পলিটিক্সকেও বলে। অথচ তারা ভেতরের বাস্তবটা জানে না। কারও দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য আমি এখানে আসিনি। আমার কাজ ছিল মানুষকে ভালো ছবি উপহার দিয়ে মন ভালো করা। এখনও আমার সেটাই কাজ। শুধু প্রেক্ষিত বদলেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর