মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোকে শাস্তি পেতেই হলো

news-image

স্পোর্টস ডেস্ক : শাস্তি থেকে রেহাই পেলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। চ্যাম্পিয়নস লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জুভেন্টাসের উড়ন্ত জয়ের পর অশালীন অঙ্গভঙ্গি করায় শাস্তি পেলেন তিনি। তবে সেটা খুব বড় নয়। মাত্র ২০ হাজার ইউরো গুনেই পার পেয়ে যাচ্ছেন সিআর সেভেন।

সম্প্রতি ইউরোপসেরা টুর্নামেন্টের শেষ ষোলোর দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে নামে জুভেন্টাস। ম্যাচটি ছিল বাঁচামরার। ভীষণ স্নায়ুচাপের ম্যাচে হ্যাটট্রিক করে ৩-০ গোলে দলকে জিতিয়ে কোয়ার্টার ফাইনালে তোলেন রোনাল্ডো।

আনন্দের অতিশায্যে উদযাপনের মাত্রা ছাড়িয়ে যান পর্তুগিজ যুবরাজ। দুই হাত দিয়ে নিজের অণ্ডকোষ চেপে ধরে অ্যাটলেটিকো দর্শকদের দেখিয়ে করেন অশালীন ভঙ্গি। বিষয়টি ভালোভাবে নেয়নি ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা (উয়েফা)। পরে তদন্তে নামে সংস্থাটি। সেটি শেষে বৃহস্পতিবার রায় দিয়েছে কমিটি।

ধারণা করা হচ্ছিল, তদন্ত শেষে বড় ধরনের শাস্তি পেতে যাচ্ছেন রোনাল্ডো। কিন্তু না! অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনের মতোই ২০ হাজার ইউরো জরিমানা গুনেই পার পাচ্ছেন তিনি।

অ্যাটলেটিকোর বিপক্ষে প্রথম লেগে ০-২ গোলে হারে জুভেন্টাস। পরে জুভদের সঙ্গে বাজে ব্যবহার করেন সিমিওনে। রোনালদো মতোই অশ্লীল অঙ্গভঙ্গি করেন তিনি। এর দায়ে ২০ হাজার ইউরো জরিমানা গুনেন এ বর্ষীয়ান কোচ। এর জেরে দ্বিতীয় লেগে একাই ৩ গোল করে তুরিনের বুড়িদের জেতানোর পর ঝাল মেটান ৩৩ বছর বয়সী ফুটবলার।

উয়েফার দৃষ্টিতে, রোনাল্ডোর অশালীন অঙ্গভঙ্গি ফিফার ১১ (২) (খ) এবং ১১ (২) (ঘ) এর ধারা ভঙ্গ করে। ধারণা করা হচ্ছিল, চ্যাম্পিয়নস লিগে এক থেকে তিন ম্যাচে নিষিদ্ধ হতে পারেন তিনি। তবে অল্পতেই রক্ষা পেলেন পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক