,

প্রিয়াঙ্কার এক রাতে সাজতে খরচ ৪ লাখ!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এক রাতের জন্য সাজতে খরচ করেন ৩ লাখ ৩০ হাজার রুপি। বাংলাদেশি টাকায় যা ৪ লাখ ৩০ হাজার টাকা। যুক্তরাষ্ট্রের পপ তারকা ও অভিনেতা নিক জোনাসকে বিয়ে করে এখন লস অ্যাঞ্জেলসে থাকছেন এই অভিনেত্রী।

টাইমস নাও পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি আলোচনার বিষয় হয়েছে তার এক রাতের সাজগোজের খরচ নিয়ে। ইনস্টাগ্রামে প্রকাশিত হয়েছে প্রিয়াঙ্কার একটি ছবি। সেই ছবিতে যে পোশাকটি তিনি পরেছিলেন, তার দাম ১ লাখ ৮৯ হাজার ৬৪৮ রুপি। হাতে থাকা ব্যাগের মূল্য ৩৭ হাজার ৯২৯ রুপি এবং পায়ের জুতার দাম ১ লাখ ১ হাজার ৭৮৯ রুপি। সব মিলিয়ে তিন লাখ ৩০ হাজার রুপির মতো খরচ করে সেজেছিলেন প্রিয়াঙ্কা।

সম্প্রতি ইউএস টুডে যুক্তরাষ্ট্রের ৫০ জন ক্ষমতাশালী নারীর তালিকা তৈরি করেছে। আর সেই তালিকাতেই প্রিয়াঙ্কার নাম উঠেছে মেরিল স্ট্রিপ, জেনিফার লরেন্স, বিয়ন্সের মতো তারকা এবং সে দেশের নাগরিকদের সঙ্গে। ক্ষমতাশীল নারী হিসেবে তিন লাখ ৩০ হাজার রুপির পোশাক, ব্যাগ আর জুতা পরা প্রিয়াঙ্কার জন্য বেশ স্বাভাবিক ঘটনাই বটে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর