,

যেসব রোগ বাড়ে অতিরিক্ত চা পানে

news-image

স্বাস্থ্য ডেস্ক : দিনের শুরুতেই চাই এক কাপ গরম চা। সারা দিনে একবারও চা খান না, এমন মানুষের সংখ্যাটা বোধহয় হাতে গোনা। আবার এমনও অনেকে আছেন যাদের সারাদিনে অন্তত ৮-১০ কাপ চা না খেলে চলে না। দুধ চা হোক বা আদা দেওয়া সুগন্ধী পাতার লাল চা, চায়ের নেশাটা কম-বেশি প্রায় সকলেরই রয়েছে। কিন্তু অনেকেই হয়তো জানেন না, মাত্রাতিরিক্ত চা খাওয়ার অভ্যাস ডেকে আনতে পারে মারাত্মক বিপদ।

কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ এমনকি প্রস্টেট ক্যান্সার বা মূত্রথলির ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বেড়ে যেতে পারে অতিরিক্ত চা পানে। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। চলুন তাহলে জেনে নেওয়া যাক, মাত্রাতিরিক্ত চা খাওয়ার অভ্যাস কোন কোন মারাত্মক রোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে…

* চায়ের মধ্যে থাকা ক্যাফেইন এক দিকে যেমন উদ্দীপনা বাড়াতে সাহায্য করে, তেমনই অতিরিক্ত চা খেলে তা উত্কণ্ঠা, উদ্বেগ আর শারীরিক অস্থিরতা বেড়ে যেতে পারে।

* অতিরিক্ত মাত্রায় চা খেলে চায়ে থাকা ক্যাফেইনের প্রভাবে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। বাড়তে পারে অনিদ্রার সমস্যা।

* চায়ে থাকা থিওফাইলিন নামের রাসায়নিক পরিপাকের স্বাভাবিক প্রক্রিয়ায় বাধার সৃষ্টি করে। তাই অতিরিক্ত মাত্রায় চা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যেতে পারে।

* বিশেষজ্ঞদের মতে, গর্ভবতী নারীদের চা-কফি সম্পূর্ণ এড়িয়ে চলাই ভাল। কারণ, এর মধ্যে থাকা ক্যাফেইন গর্ভস্থ ভ্রুণের ক্ষতি করতে পারে। ফলে বাড়তে পারে অবাঞ্ছিত গর্ভপাতের ঝুঁকি।

* হার্টের সমস্যা থাকলে যতটা সম্ভব কম চা খাওয়াই ভাল।

* একাধিক গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত মাত্রায় চা খেলে পুরুষদের প্রস্টেট ক্যান্সার বা মূত্রথলির ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর